অনুগল্প (থ্যালাসেমিয়া)
থ্যালাসেমিয়া (অনিচ্ছাকৃত বানান ভুলের জন্য ক্ষমা প্রার্থী) আজ ৮ই মে , বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। কথাটা ভেবেই ঝরনার মুখে ম্লান হাসি খেলে গেল। হ্যাঁ! ঝরনা একজন থ্যালাসেমিয়া পেইশেন্ট। দেড় বছর বয়সে তার এই রোগ ধরা পড়ে, আর তখন থেকেই তাকে রক্ত নিতে হয়। তার জীবনটাই কেমন পরিহাস না ? যেখানে দেড়বছরের বাচ্চার রক্ত কি জিনিস বোঝার বয়সই হয়না; তখন থেকেই রক্ত আর সূঁচের সাথে তার গাঁটছড়া বাধা হয়ে যায়। কখনো কখনো পাঁচ-সাতবার সূঁচ ফুটিয়ে তার ছোট্টো ছোট্ট দুটো হাতপা ফুলে একসার হয়ে যেত, কখনো সূঁচ শিরায় ঠিকঠাক ফোটানো না হলে মাংশপেশীর মধ্যে রক্ত গিয়ে ফুলে কালশিটে পড়ে যেত আর তার সাথে হতো প্রচন্ড যন্ত্রণা; আর হতোই বা বলছি কেন এখনোও তো হয় । যখন সে আর একটু বড়ো হল, তার পাড়া- প্রতিবেশীরা তাকে জিজ্ঞেস করত, " হ্যাঁরে তুইযে রক্ত নিস, তোর লাগেনা, কষ্ট হয়না?" সে মুখে হাসি ফুটিয়ে বলতো," না গো আমার একটুও লা...