আশার আলো
আশার আলো (এই গল্পটি আমার লেখা প্রথম গল্প আর এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল চালচিত্র পত্রিকায়( e-book) ....আজ আবার গল্পটিকে আমার বন্ধুদের জন্য দিলাম এই পেজে...... আর আমার এই ছোট গল্পটিতে যদি কোন বানান ভুল হয়ে থাকে তো আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী) মিলি আজ এক নতুন জীবনের আশায় দেরাদুনের পথে চলেছে । দুদিন পর থেকেই তার নতুন চাকরি তে জয়েন করার কথা । ট্রেনে যেতে যেতে কত কথা মনে পড়তে লাগলো । মনে পড়তে লাগলো তার স্কুল-কলেজ জীবনের কতকথা । তার বাবা-মায়ের কথা । বাবা- মা কখনোই তার এই বাইরে চাকরি করাটাকে মন থেকে মেনেনিতে পারেননি । মিলি ছোটবেলা থেকেই গ্রামে বড়ো হলেও ; তার মা তাকে শহরের আদব-কায়দায় তৈরী করেছিলেন । তারপর যখন সে কলকাতার কলেজে ভর্তি হল ইনজিনিয়ারিং পড়তে; তখন থেকেই সে কলকাতাকে যেন আরও বেশি করে ভাল বাসতে শুরু করেছিল । এর অবশ্য আরও একটা কারণ ছিল, যেটা সে সবায়ের অলক্ষ্যে সযত্নে লুকিয়ে রেখেছিল ।আর সেটা হল তার ভালবাসার মানুষটি...